শেরপুর     শনিবার, ০১ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

মুক্তাগাছায় স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে আয়োজিত বৈশাখী মেলায় এই ঘটনা ঘটে| উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সিয়াম মানকোন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী| 

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বন্ধুদের সাথে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়| হঠাৎ করে সিয়ামের মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ| গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়| এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০১ আগস্ট ২০২৬

মুক্তাগাছায় স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে আয়োজিত বৈশাখী মেলায় এই ঘটনা ঘটে| উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সিয়াম মানকোন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী| 

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বন্ধুদের সাথে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়| হঠাৎ করে সিয়ামের মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ| গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়| এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত