পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুল ইসলাম হাবিবকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজ সিন্ডিকেট কর্তৃক হেনস্থা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর প্রেসক্লাব।
শনিবার (২ মে) এক সংগঠনের দপ্তর সম্পাদক মো. নাঈম ইসলাম বলেন, হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যদি এই অপরাধীরা পার পেয়ে যায় তাহলে তারা আরও উৎসাহিত হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে করে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আইনপ্রয়োগকারী সংস্থারগুলোর প্রতি জোর দাবি জানাচ্ছি।
সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, শেরপুর প্রেসক্লাব হাবিবের সাথে ঘটে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। সেইসাথে হাবিবের উপর হামলায় জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের পরিচয় একটায়, তারা অপরাধী। এমন ফৌজদারী অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক সমাজে অশনিসংকেত। তাই হাবিবকে যারা হেনস্তা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সম্প্রতি কারওয়ান বাজারে ‘২৪ ঘণ্টায় কোটি টাকার চাঁদাবাজি’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর থেকেই সংশ্লিষ্ট চাঁদাবাজ সিন্ডিকেট হাবিবকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। গত ২৮ এপ্রিল কারওয়ান বাজারের একটি স্পর্শকাতর স্থান থেকে অর্থ লুটপাট ও চাঁদাবাজি সংক্রান্ত দ্বিতীয় পর্বের প্রতিবেদনের তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীরা তাকে ও তার সঙ্গে থাকা ভিডিও সাংবাদিককে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি করে প্রাণনাশের চেষ্টা চালায়। এসময় তাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে নির্যাতন করা হয়।
পরবর্তীকালে এক জ্যেষ্ঠ সাংবাদিক ও পুলিশের সহায়তায় তারা সেখান থেকে উদ্ধার হন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।
এসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সময় টিভির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা, চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, চ্যানেল ওয়ান এর প্রতিনিধি শাকিল মুরাদ, একাত্তর টিভির প্রতিনিধি তারিকুল ইসলাম, সাংবাদিক সুলতান আহমেদ ময়না, চ্যানেল এস এর প্রতিনিধি রাসেল তালুকদার, শেরপুর টাইমসের সিফাত, নাগরিক টিভির পনির আহমেদ, শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু প্রমুখ।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন