শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম। রবিবার (০৩ মে) বিকেলে পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার ক্রমান্বয়ে ঝিনাইগাতী ও শ্রীবরদী থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষে থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি “গার্ড অব অনার” প্রদান করা হয়।
পরে পুলিশ সুপার থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি, ফোর্সের আবাসন, উন্নত খাবার এবং ছুটিসহ সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন ও ফোর্সের মনোবল বৃদ্ধিতে তিনি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার, মাদক ও চোরাচালান রোধ, ওয়ারেন্ট তামিল এবং চুরি-ডাকাতিসহ সকল অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদানসহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত সকল অফিসার-ফোর্সকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন