শেরপুর     মঙ্গলবার, ০৫ মে ২০২৬
 ‍SherpurTimes24

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথ ৯ মে

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথ ৯ মে
সংগৃহিত ছবি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দিন, অর্থাৎ ৯ মে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শপথ নেবে বিজেপি। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ হবে আগামী ৯ মে।

শমিক জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা ও নির্দেশে নতুন  শপথ গ্রহণের জন্য এই দিন ধার্য করা হয়েছে। 

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে একাধিকবার পশ্চিমবঙ্গ সফরে এসেছেন মোদি। সর্বশেষ ব্যারাকপুরের সমাবেশে তিনি বলেছিলেন, আগামী ৯ মে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার।

তিনি আরও বলেছিলেন, আমি এই আত্মবিশ্বাস নিয়ে আজ পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিচ্ছি যে আগামী ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর নতুন সরকার গঠনের সময়ে ফের এই রাজ্যে আসব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায়ই বিভিন্ন সভা-সমাবেশে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার বিভিন্ন কবিতার উক্তি স্মরণ করেন। 

সোমাবর নির্বাচনের ফলাফল প্রকাশের পর নয়াদিল্লিতে বিজেপির সদরদপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পংক্তি উধ্বৃত করে মোদি বলেছেন, বিজেপির লক্ষ্য হলো এমন এক বাংলা গড়া—‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের বিধান সভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনেই বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।

মঙ্গলবার নির্বাচনের গেজেটেড ফলাফল প্রধান নির্বাচন কর্মকর্তা মনোজ কুমার আগার ওয়ালের কাছে হস্তান্তর করবেন ভারতের নির্বাচন কমিশনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এস বি জোশি এবং সুজিত কুমার মিশ্র।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথ ৯ মে

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত