শেরপুর     মঙ্গলবার, ০৫ মে ২০২৬
 ‍SherpurTimes24

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

সংগৃহিত ছবি

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে তিনি আজ মঙ্গলবার থেকে ৭ মে পর্যন্ত দেশটি সফর করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদসংস্থা গ্লোবাল টাইমস।

প্রতিবেদনে বলা হয়, কমিউনিস্ট পার্টি অব চায়নার পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এই সফর। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।

বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে গত ২০ এপ্রিল চীন সফরে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরও আগে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল দেশটি সফর করে। ওই সফরে বেইজিংয়ে গিয়ে প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল।

তবে এ সফরের বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা অথবা কোনো চুক্তি স্বাক্ষরিত হবে কিনাস সে ব্যাপারে কিছু জানায়নি গ্লোবাল টাইমস।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে তিনি আজ মঙ্গলবার থেকে ৭ মে পর্যন্ত দেশটি সফর করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদসংস্থা গ্লোবাল টাইমস।

প্রতিবেদনে বলা হয়, কমিউনিস্ট পার্টি অব চায়নার পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এই সফর। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।

বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে গত ২০ এপ্রিল চীন সফরে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরও আগে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল দেশটি সফর করে। ওই সফরে বেইজিংয়ে গিয়ে প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল।

তবে এ সফরের বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা অথবা কোনো চুক্তি স্বাক্ষরিত হবে কিনাস সে ব্যাপারে কিছু জানায়নি গ্লোবাল টাইমস।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত