শেরপুর     মঙ্গলবার, ০৫ মে ২০২৬
 ‍SherpurTimes24

প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ

সংগৃহিত ছবি

২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করেছেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই অডিট রিপোর্ট পেশ করা হয়েছে। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টের (কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট) ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ, সুপারিশ সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নম্বর ১২৮(১) এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাডিশনাল ফাংশন্স) অ্যাক্ট, ১৯৭৪ এর ধারা ৫ অনুযায়ী অডিট রিপোর্ট প্রণয়ন করা হয়।

এর ধারাবাহিকতায় ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন অধিদফতর, দফতর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর মোট ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরমেন্স অডিট রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপনের আগে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) পেশ করলেন প্রধানমন্ত্রীর কাছে।

এই সময়ে সিএজিকে প্রধানমন্ত্রী জনগণকে বিভিন্ন সেবা প্রদানের উদ্দেশে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে এবং সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পগুলোর উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কি না, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট সম্পাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

অডিট রিপোর্ট পেশের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত