শেরপুর     সোমবার, ২৯ জুন ২০২৬
 ‍SherpurTimes24

কামারেরচর খাল খনন পরিদর্শন করলেন শেরপুর জেলা প্রশাসক

ছবি : প্রতিনিধি

শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শনিবার (২৭ জুন)  সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীর চর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তীরচর পর্যন্ত চলমান খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় ৪২০০ মি. দৈর্ঘ্যের খালের সিংহভাগ খননকাজ সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং খাল খননের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উক্ত খালের উভয় পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হিজল, কৃষ্ণচূড়া, পলাশ প্রভৃতি গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, উক্ত খালের উভয় পার্শ্বে ইতোমধ্যে প্রায় ৫০০ গাছের চারা রোপণ করা হয়ছে।

শেরপুর সদর  উপজেলা নির্বাহী অফিসার   আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি)মো. মাহমুদুল হাসান, শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) রকিবুল হাসান , সদর উপজেলা বিএনপির আহবায়ক  মোহাম্মদ হজরত আলী, শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা প্রশাসক শেরপুর সদর উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে পরিচালিত কামারেরচর ইউনিয়নের 'শুক্রমোদী বিল জলমহালে'র পাড়ে কতিপয় ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২৯ জুন ২০২৬

কামারেরচর খাল খনন পরিদর্শন করলেন শেরপুর জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শনিবার (২৭ জুন)  সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীর চর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তীরচর পর্যন্ত চলমান খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় ৪২০০ মি. দৈর্ঘ্যের খালের সিংহভাগ খননকাজ সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং খাল খননের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উক্ত খালের উভয় পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হিজল, কৃষ্ণচূড়া, পলাশ প্রভৃতি গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, উক্ত খালের উভয় পার্শ্বে ইতোমধ্যে প্রায় ৫০০ গাছের চারা রোপণ করা হয়ছে।

শেরপুর সদর  উপজেলা নির্বাহী অফিসার   আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি)মো. মাহমুদুল হাসান, শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) রকিবুল হাসান , সদর উপজেলা বিএনপির আহবায়ক  মোহাম্মদ হজরত আলী, শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা প্রশাসক শেরপুর সদর উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে পরিচালিত কামারেরচর ইউনিয়নের 'শুক্রমোদী বিল জলমহালে'র পাড়ে কতিপয় ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত