জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভাংবাড়ি এলাকায় জোরপূর্বক ফসলি জমি দখলের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো।
এ সময় অভিযুক্ত মো. জহিরুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
রবিবার ২৮ জুন দুপুরে বড় ভাংবাড়ি এলাকায় প্রধান সড়কের পাশে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো: শহিদুল্লাহ, মো: তারিকুল ও মো: ওয়াজুদ্দি।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফসলি জমি দখলের চেষ্টা করছেন মো. জহিরুল হক ও তার সহযোগীরা। এতে জমির প্রকৃত মালিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা দাবি করেন, বিষয়টি নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন