শেরপুর     মঙ্গলবার, ০৫ মে ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মো. এরশাদ আলী (৩২) নামে এক অনলাইন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। ৪ মে সোমবার রাতে শহরের আখেরমামুদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদ পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে শেরপুর শহরের আখেরমামুদ বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় মো. বাবুল মিয়ার চায়ের দোকানের ভেতর থেকে এরশাদ আলীকে একটি স্মার্ট ফোনসহ আটক করা হয়।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান জানান, এরশাদ আলীর মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে জুয়া খেলায় অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে এরশাদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন জুয়া বন্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মো. এরশাদ আলী (৩২) নামে এক অনলাইন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। ৪ মে সোমবার রাতে শহরের আখেরমামুদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদ পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে শেরপুর শহরের আখেরমামুদ বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় মো. বাবুল মিয়ার চায়ের দোকানের ভেতর থেকে এরশাদ আলীকে একটি স্মার্ট ফোনসহ আটক করা হয়।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান জানান, এরশাদ আলীর মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে জুয়া খেলায় অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে এরশাদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন জুয়া বন্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত