১৪ দফা দাবি বাস্তবায়ন এবং ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শেরপুরের নকলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের হলমোড় এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শফিউজ্জামান রানা, শফিউল আলম লাভলু, জাহাঙ্গীর হোসাইন আহমেদ, ইউসুফ আলী মুন্ডল, আব্দুল্লাহ আল আমিন ও নাহিদুল ইসলাম রিজন প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। তারা উত্থাপিত ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন