শেরপুর     শনিবার, ০৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24
তুরস্কের সঙ্গে ব্যবসা বাড়ানোর আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের সঙ্গে ব্যবসা বাড়ানোর আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পদক্ষেপ হিসেবে মুক্ত বাণিজ্য স্বাক্ষর নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (৫ জুন) খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দ্বিপক্ষীয় বৈঠ‌কে এই আলোচনা হয়।বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর রহমান ব‌লেন, ‘আমরা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোচনা করেছি। আমরা একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি। আমরা আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যকে যথেষ্ট পরিমাণে বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেছি। আমাদের বাণিজ্যের পরিমাণ দ্রুত বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘আমরা জোর দিয়ে বলছি, এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে এবং সহযোগিতা গভীর এবং দ্বিপক্ষীয় অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার ক্ষেত্রে উভয়ের অভিন্ন প্রতিশ্রুতির পরিচয় দেয়।’ড. খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজারের সুযোগ নিয়ে বিনিয়োগ, বাণিজ্য, শিল্প অংশীদারত্বের লক্ষ্যে বিনিয়োগ, তুরস্কের বিনিয়োগ প্রচার সংস্থার সহযোগিতা সম্প্রসারণের জন্য আমরা তুর্কি সহযোগিতা সংস্থার সহযোগিতা সম্প্রসারণের অনুরোধ জানাই।’তুরস্কে প্রায় ৩ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে আরও বেশি করে বৃত্তি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এছাড়া হাকান ফিদানকে সহযোগিতা, সংস্কৃতি, পর্যটন, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদার করার আমন্ত্রণও জানিয়েছেন ড. খলিলুর রহমান।
৬ ঘন্টা আগে

পেট্রোল অকটেন পেতে ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’

পেট্রোল অকটেন পেতে ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’

বিএডের ‘কালো আইন’ বাতিল চেয়ে এমপিওভুক্ত শিক্ষকদের শুরুতেই ১০ম গ্রেড দাবি

বিএডের ‘কালো আইন’ বাতিল চেয়ে এমপিওভুক্ত শিক্ষকদের শুরুতেই ১০ম গ্রেড দাবি

আমাদের লক্ষ্য দেশের মানুষের উন্নয়ন: প্রধানমন্ত্রী

আমাদের লক্ষ্য দেশের মানুষের উন্নয়ন: প্রধানমন্ত্রী

চন্দ্রকোনা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল আলম রবিন চিরনিদ্রায় শায়িত

চন্দ্রকোনা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল আলম রবিন চিরনিদ্রায় শায়িত

সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে সংসদ সদস্য রুবেলের শোক প্রকাশ

সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে সংসদ সদস্য রুবেলের শোক প্রকাশ

ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রিতে ফার্মেসিকে শাস্তি

ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রিতে ফার্মেসিকে শাস্তি

দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল শেরপুর সরকারি কলেজ

দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল শেরপুর সরকারি কলেজ

শেরপুরে  টিআরসি নিয়োগ প্রস্তুতি সংক্রাান্ত ব্রিফিং অনুষ্ঠিত

শেরপুরে টিআরসি নিয়োগ প্রস্তুতি সংক্রাান্ত ব্রিফিং অনুষ্ঠিত

সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও কম আয় বাংলাদেশি কর্মীদের

সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও কম আয় বাংলাদেশি কর্মীদের

শেরপুরে সিএনজি-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২

শেরপুরে সিএনজি-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট

বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠেছিল সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। অবশেষে ১৩৪ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৭১ রান করা সালমানকে বোল্ড করেন এই বাঁহাতি অফ স্পিনার। সালমানের পর উইকেটে এসে মাত্র ৬ বল টিকতে পেরেছেন হাসান আলি। তাইজুলের ফিরতি ওভারে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ব্যাটার। শেষ বিকেলে ৮ বলের ব্যবধানে দুই উইকেট তুলে স্বস্তি নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে টাইগাররা।চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান। এখনো ১২১ রানে পিছিয়ে পাকিস্তান। তাদের হাতে আছে ৩ উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৭৮ রান ও দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করে বাংলাদেশ। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২৩২ রান।গতকাল শেষ বিকেলে পাকিস্তান চতুর্থ ইনিংসের ব্যাটিংয়ে নামলেও ২ ওভারে স্কোরকার্ড ছিল ০/০। আজ পাকিস্তানের দুই ওপেনার মিলে খেললেন আরও ৮ ওভার। সবমিলিয়ে ইনিংসের ১১তম ওভারে পাকিস্তান শিবিরে প্রথম ধাক্কাটা দেন নাহিদ রানা। রানার করা অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ব‍্যাট চালিয়ে আব্দুল্লাহ ফজল গতির কাছে পরাস্ত হয়েছেন। ঠিকঠাক ব্যাটে না লাগায় গালি ফিল্ডিংয়ে দাঁড়ানো মেহেদি মিরাজের হাতে ধরা পড়েন তিনি। মিরপুরে অভিষেক টেস্টে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই বাঁহাতি ওপেনার এবার ফেরেন স্রেফ ৬ রানে।১৪ রানের ব্যবধানে আজান আওয়াইসকে প্যাভিলিয়নের পথ দেখান মিরাজ। পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু বল ভেতরে ঢুকে পড়ায় লাইন মিস করেন। মিরাজের তাৎক্ষণিক জোরালো আবেদনে সাড়া দিয়ে আঙুল উঁচু করে ধরেন আম্পায়ার। রিভিউতে দেখা যায় লেগস্টাম্পে কোনোভাবে আঘাত করত বলটি। আম্পায়ার্স কলে ফিরতে হয় ২১ রান করা আজানকে।৪১ রানে দুই ওপেনারকে হারানোর পর দারুণ জুটিতে দলকে এগিয়ে নেন বাবর আজম ও শান মাসুদ। দুই অভিজ্ঞ ব্যাটারের জুটি বড় হতে থাকলে তাতে বাধা হয়ে দাঁড়ান তাইজুল। ৪৭ রান করা এই ব্যাটার সাজঘরে ফিরেছেন ফিফটি না পাওয়ার হতাশা নিয়ে।সিরিজ জুড়ে ব্যর্থ সউদ শাকিল এবারও ঘুরে দাঁড়াতে পারেননি। ২১ বল খেলে ৬ রানের বেশি করতে পারেননি তিনি। এই মিডল অর্ডার ব্যাটারকে ফিরিয়েছেন নাহিদ রানা।এরপর শান মাসুদও আর বেশিক্ষণ টিকতে পারেননি। সেঞ্চুরির পথে এগোতে থাকা এই অভিজ্ঞ ব্যাটারকে মাহমুদল হাসান জয়ের ক্যাচ বানিয়েছেন তাইজুল ইসলাম। মাসুদ ৭১ রান করে ফেরায় ১৬২ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। তখন মনে হচ্ছিল আজই শেষ হতে পারে এই ম্যাচ। তবে সেটা হতে দেননি রিজওয়ান-সালমান জুটি।এদিন বাংলাদেশের হয়ে দুর্দান্ত ছিলেন তাইজুল ইসলাম। চতুর্থ দিনে এসে স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পান স্পিনাররা। সেটাই কাজে লাগিয়েছেন এই বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ইনিংসে ১১৩ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। এ ছাড়া নাহিদ রানা ২টি ও মেহেদি মিরাজ একটি উইকেট পেয়েছেন।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট
৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশে দোকান-শপিংমল বন্ধে সরকারের সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন?

সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশে দোকান-শপিংমল বন্ধে সরকারের সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন